সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে নারীর সামনে এগিয়ে যাওয়াকে সুগম করেছে। তিনি বলেন, নারীকে উন্নয়নের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করে সমাজের সবক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হয়েছে। সরকার নারীর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গতকাল বাংলাদেশ লেখিকা সংঘের ৪০ বছর পূর্তি উপলক্ষে সাহিত্য পদক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছিলেন।
লেখিকারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন উল্লেখ তিনি করে বলেন, লেখিকা সংঘ নতুন লেখক তৈরিতে কাজ করছে। এ সংগঠন গত ৪০ বছর অনেক নারী লেখক সৃষ্টি করে দেশের তরুণ প্রজন্মকে সমৃদ্ধ করেছে।
মন্ত্রী দেশ গঠনে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান। বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি বেগম রাজিয়া হোসাইন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ড. কবি তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), ‘সাপ্তাহিক বেগম’ সম্পাদিকা নূরজাহান বেগম ও ড. খালেদা সালাউদ্দিনকে আজীবন সম্মাননা দেয়া হয়। সংগঠন থেকে এবছর সাহিত্য পুরস্কার ২০১২ পেয়েছেন আহমেদ রফিক, অধ্যাপক ড. করুণাময় গোস্বামী ও জেসমিন আমিন। সংবর্ধনা দেয়া হয় লেখক বদরুননেসা আবদুল্লাহ ও রিফাত আরা শাহানাকে।
