ঠাকুরগাঁওয়ের গম ক্ষেতে পোকার আক্রমণ

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:১৩
ঠাকুরগাঁও এবার ব্যাপক পরিমাণে গমের আবাদ হয়েছে। কিছু দিনের মধ্যে গম কাটা শুরু করবে কৃষক। কিন্তু গমের শীষ বের হওয়ার পরে গাছে পোকার আক্রমণ হয়েছে। এ নিয়ে হতাশায় রয়েছে জেলার গম চাষিরা। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার জেলায় ৬০ হাজার ৫শ’ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলনের আশা করছিল কৃষকরা। কিন্তু গম ক্ষেতে পোকার আক্রমণে পোকা গমের রস চুষে নিয়ে ফলন কম হওয়ার আশংকা করছে কৃষকরা। সদর উপজেলার রহিমানপুরে পাইকপাড়া গ্রামের কৃষক আলাউদ্দীন বলেন, গমের শীষ বের হওয়ার পর হইতে ছোট ছোট পোকা গাছ পরিপূর্ণ হয়ে গেছে। কি করব ভেবে পাচ্ছি না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেন বলেন, গমে জাব পোকা দেখা দিয়েছে তা কোন ক্ষতি করবে না। এজন্য কৃষকদের চিন্তিত হওয়ার কারণ নেই।