ময়মনসিংহে বিএনপি নেতা নিখোঁজ

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:৩২
ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপি’র গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার রবিউল আলম আকন্দ মিলন শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে মিলনের পরিবার আতংকে ভুগছেন। নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে দলের নেতা-কর্মীরা বাগানবাড়ীর বাসায় ছুটে আসছেন। এ ব্যাপারে তার স্ত্রী সাবিনা ইয়াসমীন সোমা শনিবার রাতে কোতয়ালী থানায় একটি ডায়েরী করেছেন। নিখোঁজ মিলনের চাচা ওয়াহাব আকন্দ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক। নিখোঁজ মিলনের ভাই কেন্দ্রীয় যুবদলের নেতা লিটন আকন্দ জানান, শহরের বাগান বাড়ীর বাসা থেকে শুক্রবার ১১টায় বের হয়ে যায়।