দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টি (এ)। গতকাল শনিবার দলের প্রেসিডিয়াম বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীতে দলীয় যেকোন সিদ্ধান্ত গ্রহণের জন্য পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ওপর দায়িত্ব দিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গতকাল পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেসিডিয়ামের এই সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গোলাম মোহাম্মদ কাদের, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী জাফর আহমদ, নাসিম ওসমান এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।
