ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হাসনাবাদ চাইল্ড ড্রীম প্রি-ক্যাডেট এন্ড স্কুলের সামনে গতকাল দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা মাস্টার মাইন্ডের আয়োজনে এবং এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ৫ শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন এ জে এনায়েতুন নুর। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. নূরে আলম জিতু সরদার, লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল আহসান, লায়ন খন্দকার জাহাঙ্গীর কবির, লায়ন এম এ আউয়াল, মো. আবু বক্কর প্রমুখ।
