মাধবপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৪৮

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানের ৪১৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট  মাহবুব আলী এমপি। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট  মাহবুব আলী এমপি। অন্যান্যের  মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার ওয়াসিম, আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, শ্রমিক নেতা খেলু নায়েক প্রমুখ বক্তব্য দেন। সভায় প্রতিমন্ত্রী চা বাগানের চারজনকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।