বিমানের প্রথম বিদেশি এমডি কেভিন স্টিল আজ দায়িত্ব নিচ্ছেন

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:১৭
প্রথম কোন বিদেশি নাগরিক হিসাবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নিতে যাচ্ছেন কেভিন ষ্টিল। আজ তিনি রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটির ৪৩তম এবং প্রথম বিদেশি এমডি হিসাবে যোগদান করবেন। বিমান সূত্রে জানা গেছে, কেভিন ষ্টিলকে দুই বছরের জন্য এমডি পদে নিয়োগ দেয়া হয়েছে। তার পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে প্রতি মাসে ১৯ লাখ টাকা। উল্লেখ্য, বিমানের পরিচালনা পর্ষদ গত ১৪ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে বিমান চলাচল বিশেষজ্ঞ কেভিন ষ্টিল-এর নিয়োগ চূড়ান্ত করে। এর আগে গত বছর পরিচালনা পর্ষদের সদস্যরা রাষ্ট্রায়ত্ত-এ প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে একজন বিদেশি বিমান চলাচল বিশেষজ্ঞকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে নিয়োগদানের বিষয়ে মত প্রকাশ করেন। ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক মহাব্যবস্থাপক (বিক্রয় ও রাজস্ব) কেভিন ষ্টিলের বিমান চলাচল খাতে ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।