নরসিংদীতে বাহাউদ্দিন নাসিমের মতবিনিময়

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:৩০
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম ১৮ মার্চ অনুষ্ঠিতব্য ঢাকার ১৪ দলীয় মহাসমাবেশ সফল করার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, শত বাধাবিপত্তি সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদেরকে মহাসমাবেশে যোগ দিতে হবে। তিনি শনিবার শিবপুর উপজেলার ইটাখোলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।