দ্বিকক্ষ পার্লামেন্টেই তত্ত্বাবধায়ক সংকটের সমাধান

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:৫৩
বাংলাদেশ জনসেবা পার্টি (বাজপা) চেয়ারম্যান নজরুল ইসলাম ভুঁইয়া বলেছেন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সৃষ্ট চলমান অস্থিতিশীল রাজনৈতিক সংকট স্থায়ীভাবে নিরসন একমাত্র দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার মধ্য দিয়েই সম্ভব। তিনি গত শনিবার ঢাকার মুগদায় দলীয় কার্যালয়ে সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই কথা বলেন। -প্রেস বিজ্ঞপ্তি