টয়োটা ড্রিম কারআর্ট কনটেস্টে বিজয়ীদের নাম ঘোষণা

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:৫৩
রবিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নাভানা থ্রি এস সেন্টারে অনুষ্ঠিত ৭ম টয়োটা ড্রিম কার আর্ট কনটস্টে ২০১৩ শেষে নয়জন প্রতিযোগীর নাম চূড়ান্ত হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এতে এ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন সাদিয়া আরফিন অনিকা (আদাবর, শ্যামলী), নাফিজ মাহফুজ অর্ণব (আগারগাঁও), মাইশা মাহফুজ মেধা (সাতরং আর্টস্কুল), বি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ফারহানা রহমান সওদা (পশ্চিম আগারগাঁও) ফাতেমা বিনতে ইউনুস (মিরপুর) ও কাকলি সূত্রধর (মতিঝিল)। অপরদিকে সি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাসনুভা হায়দার পিউলি (নারায়ণগঞ্জ), মাইশা মালিহা সিদ্দিকী (আজিমপুর), নাফিসা ইসলাম নাশিন (ধানমন্ডি)। ৩৫০০ ছবির মধ্য থেকে বাছাইয়ের পর ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেন ১৮০ জন প্রতিযোগী। বিজয়ী ৯ জন প্রতিযোগীর ছবি পাঠানো হবে জাপানে। এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক অধ্যাপক সৈয়দ জাহাঙ্গীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট হিস্টরি বিভাগের সহযোগী অধ্যাপিকা নাহিদ আক্তার ও ফাইন আর্টস ফ্যাকাল্টির সহযোগী অধ্যাপক মোস্তাফিজুল হক। উল্লেখ্য, আগামীতে কেমন গাড়িতে চড়তে চায় শিশুরা। শিশুদের কল্পনাকে বিকশিত করার লক্ষ্যে ২০০৪ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশে স্বপ্নের গাড়ি আঁকি প্রতিযোগিতা (ড্রিম কার আর্ট কম্পিউটার) শুরু করে টয়োটা মোটর সেলস এন্ড মার্কেটিং কর্পোরেশন।