ইন্টারনেট আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে। নিত্যদিনের এই যোগাযোগের মাধ্যমটি না থাকলে যেন দিনটাই মাটি হয়ে যায়। দরকারি ইমেল করা থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা, সব ধরনের কাজেই ইন্টারনেট ব্যবহার করি আমরা। তবে শুধু বন্ধুত্ব নয়, অনেক সময় অ্যাফেয়ারেও জড়িয়ে পড়েন অনেকেই। দেখা যায় সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ব্যবহার করেই প্রথমে বন্ধুত্বের সম্পর্কের সূত্রপাত ঘটে। সেগুলো একসময় প্রেমের সম্পর্কে রূপ নেয়। কিন্তু আমরা কখনও ভেবে দেখি না যে এই সাইবার রোমান্স কতটা নির্ভরযোগ্য! সাইবার রোমান্স নিয়ে আজকের আলোচনাটি লিখেছেন প্রাঞ্জল সেলিম
সারাবিশে এক অদৃশ্য জাল ছড়িয়ে আছে। অর্থাত্ ইন্টারনেট। সারাবিশ্বের যেকোনো কোণ থেকে নিজের মনের মতো মানুষকে খুঁজে বের করার এর থেকে আর ভালো মাধ্যম কীই বা হতে পারে! তবে ভার্চুয়াল রিয়ালিটির জগত্ থেকে বাস্তবে পা দেওয়াটাও সামান জরুরি। কারণ দেখা যায়, অনেক সময়ই এমন সম্পর্কের ফল ভালো নাও হতে পারে। অনেকে শিকার হন নানা ধরনের প্রতারণার।
ইন্টারনেটের দুনিয়ায় সম্পর্কে জড়িয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এ ক্ষেত্রে প্রতারকচক্র নিজেদের ভুয়া পরিচয় ব্যবহার করে। অন্যের ছবি চুরি করে নিজেদের বলে চালিয়ে দেয়। আর তাই এসব প্রতারণা থেকে বাঁচতে প্রয়োজন কিছু সাবধানতার।
করণীয়
ওয়েবসাইটের মাধ্যমে একে অপরকে যা যা বলেছেন তা ভালো করে যাচাই করুন। যদি সামনাসামনি দেখা হওয়ার পর আপনার পছন্দের মানুষটিকে সমান আকর্ষণীয় লাগে, তা হলেই সম্পর্ক এগিয়ে নিয়ে যান। তবে শুধু একবার দেখাই যথেষ্ট নয়। নিজেদের সম্পর্ক নিয়ে সিরিয়াস হওয়ার আগে যথেষ্ট সময় নিন। দুজন দুজনকে আগে ভালোমতো জেনে নেওয়ার জন্য কিছুটা সময় ব্যয় করুন। তার সাথে নিজের পরিবারের আলাপ করিয়ে দিতে পারলে ভালো হয়। পাশাপাশি আপনার সার্কেলের সবার সাথে আপনার পছন্দের মানুষটির মেলামেশার সুযোগ করে দিন। পরিবারের সবার সাথে স্বাচ্ছন্দ্য হওয়াটা খুব জরুরি। একই সাথে আপনি তার পরিবার আর বন্ধুদের সাথে পরিচিত হোন, খোঁজখবর নিন এবং মিশুন।
