প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে গণ্য করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) ৩য় শ্রেণির কর্মচারী সমিতি। সোমবার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল মোস্তফা স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, দ্যা ইলেকশন কমিশন রুল-১৯৭৯ এর অধীন শর্তাধীনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারীরা নতুন বিধিমালায় প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে গণ্য না হলে অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। এর ব্যত্যয় ঘটলে কর্মচারী সমিতি তা মেনে নেবে না। স্মারকলিপিতে সচিবালয়ের নাম পরিবর্তন এবং ওয়েব এড্রেস পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলেও জোর দাবি জানায় কর্মচারী সমিতি।
