বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:০৫
নাটোর বড়াইগ্রাম উপজেলার গড়মাটিতে রবিবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাজে দেওয়ান (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত সাজে দেওয়ান গড়মাটি গ্রামের মৃত রশিদ দেওয়ানের ছেলে। এ ঘটনায় মহিলাসহ ভ্যানের তিনযাত্রী আহত হয়েছে। স্থানীয় লোকজন ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে। পাবনা-নাটোর মহাসড়কের গড়মাটিতে পাবনা থেকে নাটোরগামী মালবাহী ট্রাক একটি ভ্যান গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক সাজে দেওয়ান ছিটকে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত তাহমিনা বেগম (৫০), তার নাতনী কলেজ ছাত্রী চুমকি (১৮) ও সাদিয়া (০৩) কে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।