নীলফামারী জেলার সৈয়দপুরে মাইক্রোবাস চালক নাদিম হত্যার ঘটনায় নীলফামারী জেলায় পরিবহন সেক্টর উত্তপ্ত হয়ে উঠেছে। হত্যার প্রতিবাদে রবিবার সৈয়দপুর শহরে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী পরিবহন শ্রমিক ইউনিয়ন। সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়েছে।
সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর সড়ক মোড়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক নেতা আখতার হোসেন বাদল, আলতাফ হোসেন, মমতাজ আলী, মানিক মিয়া প্রমুখ।
উল্লে¬খ্য, সৈয়দপুরের মাইক্রোবাস চালক নাদিম হত্যাকাণ্ডের শিকার হয় রংপুরের তারাগঞ্জ উপজেলার বাড়াতি ব্রিজের পূর্বপাশে তেরমাইল নামক স্থানের কাজী ফার্ম হাইওয়ে পুলিশ বক্স সংলগ্ন এলাকায়। এ ব্যাপারে নিহতের স্ত্রী ১৫ মার্চ তারাগঞ্জ থানায় ৫/৬ জন অজ্ঞতানামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
