সদর উপজেলার নরসিংসার বোর্ড অফিস বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি দোকান। রবিবার রাত তিনটায় বিসমিল্লাহ ডেকোরেটার্স ও মাইক সার্ভিস দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ওয়ার্কশপ, হোমিওপ্যাথিক দোকান, সাইকেল মেরামতের দোকানসহ ৮টি দোকান পুড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চেষ্টায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
