পৌর এলাকার শেরপুরে মাহিন্দ ট্রাক্টরের এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার তার বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
কর্ণফুলি লিমিটেডের মাহিন্দ ট্রাক্টর রিজিওন্যাল অফিস, ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন কাজী মোঃ ফিরোজ। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুরের বাসিন্দা। রবিবার সন্ধ্যার পর থেকে তিনি তার কক্ষ থেকে আর বের হননি। গতকাল সকাল ১০টার দিকে তার কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিক পুলিশকে জানায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি তদন্ত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
