কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২২:১৭
জেলার কেন্দুয়া উপজেলার সান্দি-কোনায় প্রতিপক্ষের হামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসুদ্দীন (৫৫) নিহত হয়েছেন। এই ঘটনায় হামলাকারীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল সোমবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সান্দিকোনা ইউনিয়নের চড় খিদিরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা শামসুদ্দীন তার পিকআপ ভ্যানে করে আঠারো বাড়ি যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষ মোহাম্মদ আলী ও তার লোকজন পিকআপ ভ্যান আটকে শামসুদ্দীনের শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এই খবর পাওয়ার পর মোহাম্মদ আলীর বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় শামসুদ্দীনের লোকজন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।