স্বাীনতার সুখ

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ১৮:০৩
বেগুনগাছে হাওয়ার নূপুর ঝুন্ ঝুন্ ঝুন্। টুনটুনিরা টুনটুনালো টুন্ টুন্ টুন্। ভয়ের কিছু নেই তো এখন পাকসেনারা নেই; কিন্তু তাদের দোসরগুলো, নাচছে তাধিনধেই। সন্ধ্যেবেলায় গা ছম্ ছম্ পাকসেনাদের ভূত— শাহবাগের দাবড়ি খেয়ে পাচ্ছে না আর জুত্। চোখের ভেতর ঝিলকে ওঠে স্বাধীনতার সুখ; বুকের মাঝে আগলে রাখি দেশ ও মায়ের মুখ।