ঠাকুরগাঁওয়ে অগ্নিদগ্ধ দুই বোনের মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:২৫
ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামে অগ্নিদগ্ধ হয়ে দুই বোন আনেছা বেগম (১৮) বৃষ্টি (১৩) মারা গেছে । সোমবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হরিপুর মোসলেম উদ্দিন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী আনেছা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও মশানগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী বৃষ্টি আমানুল্ল¬াহর মেয়ে। প্রকাশ, আনোয়ার হোসেনের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ওই দুই পরিবারের ছয়টি ঘর পুড়ে যায়। এসময় ঘর থেকে বের হতে না পেরে আনেছা ও বৃষ্টি নিজ নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।