চট্টগ্রাম ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ। এমএ আজিজ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ইস্পাহানি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে শহীদ শাহাজাহান সংঘ এবং সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সিটি কর্পোরেশন গ্রীনের মুখোমুখি হবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব।
প্রথম পর্বে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলে। এতে চ্যাম্পিয়ন ইস্পাহানি স্পোর্টিং ক্লাব, শহীদ শাহাজাহান সংঘ, এফএসসি, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, আবাহনী লিমিটেড, শতদল ক্লাব জুনিয়র, রাইজিং স্টার ক্লাব ও সিটি কর্পোরেশন একাদশ নিজ নিজ খেলায় জিতেছে। অপরদিকে হেরেছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, সিটি কর্পোরেশন গ্রীন, শতদল ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, শতাব্দী গোষ্ঠী, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি।
লিগের প্রথম রাউন্ডে ৫টি সেঞ্চুরি হয়েছে। উদ্বোধনী দিনে ইস্পাহানির ফজলে রাব্বী করেছে নওজোয়ান ক্লাবের বিপক্ষে। পরবর্তীতে এফএসসি’র আরিফ আহমেদ শতদল ক্লাবের বিপক্ষে আবাহনীর নাদিফ চৌধুরী শতাব্দীর বিপক্ষে আবার শতাব্দীর ইমরান আহমেদ আবাহনীর বিপক্ষে। শতদল জুনিয়রের রকিবুল হাসান ব্রাদার্স ইউনিয়নের মো. মিথুন শতদল ক্লাব জুনিয়নের বিপক্ষে সেঞ্চুরি করেন।
চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতির আজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আজ শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
