অর্থ আদায় শেষে সংসদীয় কমিটিকে জানানোর পরামর্শ

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:২৪
সরকারি হিসাব সমপর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সড়ক ও জনপথ বিভাগের বিশেষ অডিট আপত্তির অর্থ এক মাসের মধ্যে আদায় করে কমিটিকে অবহিত করার পরামর্শ দেয়া হয়েছে। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, মোহাম্মদ ছায়েদুল হক, খান টিপু সুলতান, নারায়ণচন্দ্র চন্দ এবং ফরিদা আখতার সভায় অংশগ্রহণ করেন। সভায় যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উপর বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ের ২০০৫-২০০৬, ২০০৬-২০০৭ সালের বিশেষ অডিট রিপোর্টে আপত্তি/মন্তব্যের ১, ২, ৫, ৭, ৮, ১২, ১৫, ১৬ ও ১৭ অনুচ্ছেদের উপর প্রতিবেদন উপস্থাপন করে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বলা হয়, অস্বচ্ছ প্রক্রিয়ায় অর্থাত্ পিপিআর-২০০৩ অনুসরণ না করে ৬১১ কোটি ১২ লাখ ৬ হাজার ২৮৫ টাকার কার্যাদেশ প্রদান, চুক্তি অনুসারে শতকরা ০.১০ হতে সর্বোচ্চ ১০ ভাগ হারে বিলম্ব জরিমানা ৮ কোটি ২০ লাখ ১৫ হাজার টাকা আদায় করা হয়নি। এছাড়া যাচাই না করে ১২ বছর পূর্বের জেরসহ ৭৩ লাখ ৫২ হাজার ৩৪৭ টাকার বকেয়া পরিশোধ এবং জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়কের অন্তর্ভুক্ত নয় এমন অননুমোদিত সড়কের বিপরীতে ৩ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৫৭১ টাকার ব্যয় নির্বাহ করে ক্ষতি সাধন করা হয়েছে। সভায় এসব অডিট আপত্তির প্রেক্ষিতে আগামী এক মাসের মধ্যে দায়-দায়িত্ব নির্ধারণসহ জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং আপত্তিকৃত অর্থ সংশি¬্লষ্ট ব্যক্তিবর্গের নিকট হতে আদায়ের ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় প্রমাণসহ সিএজি’র মাধ্যমে কমিটিকে অবহিত করার পরামর্শ দেয়া হয়। সভায় বলা হয়, বগুড়া-নাটোর জাতীয় মহাসড়ক নং এন ৫০২-এর ৩৩তম কি.মি. হতে ৫৭ কি.মি. পর্যন্ত ২.১০ কি.মি. সড়ক প্রশস্তকরণ হার্ড সোল্ডার নির্মাণ এবং ডিপ্রেশন মেরামত কাজের জন্য ৭৩ লাখ ১৭ হাজার টাকা ব্যয় করা হলেও সরেজমিনে পরিদর্শনকালে বর্ণিত কাজের কোন চিহ্ন পাওয়া যায়নি। অর্থাত্ বিনা কাজে ঠিকাদারি বিল পরিশোধজনিত ক্ষতি এবং কাজ শুরু করার ২ বছর আগে ঠিকা বিল পরিশোধজনিত ক্ষতি ১ কোটি ৮০ লাখ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে আগামী ১ মাসের মধ্যে দায়-দায়িত্ব নির্ধারণসহ জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং আপত্তিকৃত অর্থ সংশ্লি¬ষ্ট ব্যক্তিবর্গের নিকট হতে আদায়ের ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় প্রমাণসহ সিএজি’র মাধ্যমে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। সভায় ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা না করে বরাদ্দবিহীন খাতে ব্যয় নির্বাহ মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে বিষয়টি কমিটির সদস্য খান টিপু সুলতানকে আহবায়ক করে গঠিত ৪ নং সাব-কমিটিতে আলোচনাধীন থাকায় আগামী বৈঠকে ৪ নং সাব-কমিটির প্রতিবেদন উপস্থাপনের পর প্রয়োজনীয় অনুশাসন প্রদান করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের সুপারিশ করা হয়। যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ এবং এর অধীনস্থ সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশি¬্লষ্ট কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।