ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নয়াগাঁও নূরে মদীনা দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব ও ইসলামী সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদপুরস্থ জৈনপুরী দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান। হযরত মাওলানা আলমগীর হোসাইন যুুক্তিবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বয়ানে জৈনপুরী পীর সাহেব কেবলা বলেন, নামজ বেহেস্তের চাবি আর নামাজের চাবি সূরায় ফাতিহা। নামাজ না পড়লে যেমন বেহেস্তে যাওয়া যাবে না, তেমনি যে কোন নামাজের মধ্যে সূরায় ফাতিহা না পড়লে নামাজ শুদ্ধ হবে না।
আখেরী মুনাজাতের আগে পীর সাহেব বলেন, বর্তমানে দেশে যে ভয়াবহ অবস্থা বিরাজ করছে তা থেকে মুক্তির জন্য সকলকে তওবা করে আল্লাহর রহমত কামনা করতে হবে। অন্যথায় দেশ ক্রমান্বয়ে ধ্বংসের দিকে যাবে। পরে উপস্থিত সকলে জৈনপুরী পীর সাহবের হাতে হাত রেখে তওবা করেন।
এদিকে আজ বুধবার গাজীপুরের কাপাসিয়া থানার আড়ালিয়া হাইস্কুল ময়দানে এবং শুক্রবার পটুয়াখালী জেলার দুমকী থানাস্থ উত্তর মুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জৈনপুরী পীর সাহেব কেবলার দোয়া ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী শিশু বক্তা পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরীও ওয়াজ করবেন।
-প্রেস বিজ্ঞপ্তি
