টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ইমরান হোসেন এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সদস্য মো. টুটুলকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগ আজ বুধবার সংগঠনের সকল জেলা ইউনিট, বিশ্ববিদ্যালয়, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে। ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, খালেদা জিয়ার নির্দেশে বিএনপি-জামায়াত ছাত্রলীগের দুই নেতাকে হত্যা করেছে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় যখন ছাত্রসমাজের আন্দোলনের মুখে নিশ্চিত হচ্ছে, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী চক্র এই দুই নেতাকে হত্যা করলো। তিনি ইমরান ও টুটুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
