প্রধানমন্ত্রীর মঞ্চে উঠার সুযোগ পেলেন না মেজর (অব.) জিয়াউদ্দিন

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২২:২৮
গতকাল মঙ্গলবার পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা মঞ্চে মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ও পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদকে ওঠার অনুমতি দেয়া হয়নি। তিনি গত রবিবার ঢাকা থেকে পিরোজপুর এসে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য পিরোজপুর ও নাজিরপুরে ব্যাপক গণসংযোগ করেন। কিন্তু তিনি সভামঞ্চে যাওয়ার জন্য নিরাপত্তা পাস সংগ্রহের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাকে ফিরিয়ে দেয়া হয়। জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহলের বিরোধিতার কারণে মেজর (অব.) জিয়াউদ্দিন মঞ্চে আরোহনের নিরাপত্তা পাস পাননি। তিনি বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের একজন শীর্ষ নেতা এবং গত ১৮ জানুয়ারি সুন্দরবনে বনদস্যুদের দ্বারা গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকায় আনার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার পাঠান হয়েছিল। ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার সুন্দরবনে পৌঁছাতে না পারলেও কোস্টগার্ড তাকে সুন্দরবন থেকে খুলনায় নিয়ে আসে। প্রধানমন্ত্রী আহত মেজর (অব.) জিয়াউদ্দিনকে দেখতে স্কয়ার হাসপাতালেও গিয়েছিলেন