বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) দেশের আর্তমানবতার সেবায় নিয়োজিত অলাভজনক একটি বেসরকারি কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট। দেশের শিক্ষিত বেকার যুবক/যুব মহিলাদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব ও হতাশা থেকে মুক্ত করে দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করে ব্যক্তি, সমাজ, তথা রাষ্ট্রীয় অর্থনীতিতে অবদান রাখা বিএসডিআই’র মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তিগুলোর মধ্যে অন্যতম প্রবাসে কর্মরত জনগোষ্ঠীর পাঠানো রেমিট্যান্স। বাংলাদেশ জনসংখ্যাবহুল একটি দেশ। আমাদের দেশে প্রয়োজনের তুলনায় জনসংখ্যা একটু বেশিই। দারিদ্র্যও আমাদের অন্যতম একটি সমস্যা। তবে আমাদের দেশের যে জনসংখ্যা বোঝাতে পরিণত হয়েছে, তাকেই যদি উপযুক্ত প্রশিক্ষণে প্রশিক্ষিত করা যায়, তারাই দেশের জন্য অপার সম্ভাবনায় পরিগণিত হবে। আর এ জন্য দরকার পরিকল্পিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।
মূলত এই লক্ষ্য নিয়েই ২০০৩ সাল থেকে ড্যাফোডিল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বিএসডিআই দেশের বেকার যুবক/যুব মহিলাদের দেশে-বিদেশের শ্রমবাজারের উপযোগী এবং দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলতে নানা ধরনের কারিগরি প্রশিক্ষণ প্রকল্প চালু রেখেছে। ‘ভকেশনাল ট্রেনিং ফর ইয়ুথস’ শীর্ষক এই প্রকল্পে ইতোমধ্যেই সহস্রাধিক শিক্ষার্থীকে বিভিন্ন ট্রেডে সাফল্যের সাথে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর এই প্রশিক্ষণ কর্মনসূচীতে প্রশিক্ষণের মোট খরচের ৭০% পর্যন্ত খরচ স্কলারশিপ আকারে বহন করেছে ড্যাফোডিল ফাউন্ডেশন। ৮১১০৮১৮, ০১৭১৩৪৯৩২৪৬ নম্বরে ফোন করে এখানকার প্রশিক্ষণ ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতেদ পারবেন। এখানে সফলভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা ইতোমধ্যেই নিজেদের চাকরির বাজারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে এই প্রকল্পের দ্বাদশ পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে ৬টি ট্রেডে মোট ৩০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এবারও প্রশিক্ষণের মোট খরচের সর্বোচ্চ ৭০% পর্যন্ত খরচ স্কলারশিপ আকারে বহন করবে ড্যাফোডিল ফাউন্ডেশন।
অন্তর্ভুক্ত কোর্স :এই কোর্সে বিভিন্ন মেয়াদে কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ৩ মাসব্যাপী বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, কম্পিউটার হার্ডওয়ার অ্যান্ড নেটওর্য়াকিং এবং স্পোকেন ইংলিশ। আরও রয়েছে ৪ মাসব্যাপী ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। আর রয়েছে ২ মাস মেয়াদী ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কার্ভিং। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম :আগামী ৩১ মার্চের মধ্যে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে বিএসডিআই-এর অফিসে। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ০১ ও ০২ এপ্রিল।
যোগাযোগ :বিএসডিআই, বাড়ি-২বি, রোড-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।
