পাট ক্ষেত থেকে শাক তোলার ঘটনা নিয়ে সৃষ্ট সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া গ্রামের স্বপন মিয়া (৩০) নামে এক যুবক ঘটনার একদিন পর গতকাল মঙ্গলবার বিকালে মারা যায়। এই ঘটনায় কেন্দুয়া পুলিশ লুত্ফর রহমানসহ একজন মহিলাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, পাট ক্ষেত থেকে পাট তোলা নিয়ে রবিবার গৈচাশিয়া গ্রামের মতিয়র রহমান এবং লুত্ফর রহমানের পরিবারের মধ্যে ঝগড়া হয়। ওই দিন রাতে মতিয়র রহমান ও স্বপন মিয়া পার্শ্ববর্তী রায়বাজার আঠারোবাড়ি থেকে বাড়ি ফেরার পথে লুত্ফর রহমানের লোকজন তার উপর হামলা চালায়। কেন্দুয়া থানায় মামলা।
