ভুরুঙ্গামারীতে গণধর্ষণের ঘটনায় ছয় যুবক আটক

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:১৯
ভুরুঙ্গামারীতে বিয়ের পীড়িতে বসতে আসা যুবতীকে গণধর্ষণের অভিযোগে ৩ ধর্ষক ও ৩ সহযোগীকে আটক করেছে থানা-পুলিশ। ধর্ষণের অভিযোগে আটককৃতরা হলো মশিউর রহমান বাবু (২২), জালাল উদ্দিন (৩৪) ও বাচ্চু মিয়া (৩৮)। এদের সকলের বাড়ি ভুরুঙ্গামারী সদরের দেওয়ানের খামার গ্রামে। সহযোগীরা হলো: খোকন (২৩), শুকুর আলী (২৪) ও কালাম (২৫)। এরা বলদিয়া ইউনিয়নের কেদার গ্রামের বাসিন্দা এবং টেম্পোচালক। উল্লেখ্য, কেদার গ্রামের এ ব্যাপারে মামলা হলে পুলিশ প্রথমে ঐ ৩ যুবককে আটক করে পরে তাদের তথ্য অনুযায়ী ৩ ধর্ষককে আটক করে এবং মেয়েটির কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল সেট উদ্ধার করে।। আটককৃতরা ধর্ষণের কথা শিকার করেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) খান শাহরিয়ার জানিয়েছেন।