নেত্রকোনার পূর্বধলায় ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে। মঙ্গলবার সকালে এলাকাবাসী তিন সন্তানের জনক আবু বকর (৫৫) নামের এক ব্যক্তিকে মাথা ন্যাড়া করে চুন-কালি দিয়ে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার খলিশাউড় ইউনিয়নের খলিশাউড় বন্দেরপাড়া গ্রামের মৃত আবু সায়েদের ছেলে। পূর্বধলা থানার ওসি মোশারফ হোসেন বলেন, মাথা ন্যাড়া করে চুন-কালি মাখিয়ে গলায় জুতার মালা পরানোর কাজটি খুবই অমানবিক। খবর পেয়ে পুলিশ আবু বকরকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মেয়ে পক্ষ মামলা না করতে আগ্রহী হওয়ায় উভয় পক্ষের সম্মতিক্রমে আবু বকরকে ছেড়ে দেয়া হয়।
