দ্বিতীয় বিভাগ ক্রিকেট

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:৫৩
দ্বিতীয় বিভাগ ক্রিকেটে গতকাল ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে কাকরাইল বয়েজ ক্লাব ৭১ রানে কালিন্দি ক্রীড়া চক্রকে হারিয়েছে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে র্যাপিড ফাউন্ডেশন ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমিকে ৯৪ রানে হারায়। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে নবীন সংঘকে ১৮ রানে সাধারণ বীমা পরাজিত করে। বিকেএসপিতে মিরপুর ক্রিকেট ক্লাবকে ৩১ রানে হারায় গ্রীনলিফ ক্রিকেট একাডেমি এবং সিটি ক্লাব মাঠে ধানমন্ডি ক্রিকেট একাডেমি ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় ঢাকা মেরিনার্স ক্লাব।