আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে :হান্নান শাহ

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:১৮
সরকারের সংলাপ প্রস্তাবকে ভাওতাবাজি বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, সব সমস্যার সমাধান যদি রাজপথে করতে হয় তাহলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। তিনি বলেন, সরকার মামলা দিয়ে আন্দোলন বন্ধ করতে চায়। সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা আবোল তাবোল বলছে। তাই জনগণের দাবি আদায়ে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে সচেতন চিকিত্সক সমাজ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে ডা. ফরহাদ হালিম ডোলারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক কাজী মাযহারুল ইসলাম দোলন, মো. শামসুল আলম, ফয়সাল সোলায়মান প্রমুখ।