বাঘায় পদ্মায় গোসল করতে গিয়ে তিন স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:২৬
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে গতকাল বুধবার দুপুরে চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হলো চকরাজাপুর গ্রামের তারা মোল্লার মেয়ে রানি খাতুন (৭), বাক্কার মোল্লার মেয়ে সুমাইয়া খাতুন (৯) ও লালন মোল্লার মেয়ে পপি খাতুন (১০)। তারা পরস্পর চাচাতো বোন। তারা কেউ সাঁতার জানতো না। এ ঘটনায় চকরাজাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। রাতেই শিশুদের পারিবারিক গোরস্থানে দাফনের কথা রয়েছে।