গাইবান্ধা সুন্দরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:২৭
জামায়াত-শিবিরের সহিংস ঘটনার বিশদিন পর অবশেষে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ওসি মনজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার তাকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবির তাণ্ডব চালায়। তারা চার পুলিশ কনস্টেবলসহ আটজনকে হত্যা, থানা ও বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা, রেলস্টেশন, ব্যবসা প্রতিষ্ঠান এবং সংখ্যালঘু সমপ্রদায়ের ঘরবাড়ি ভাংচুর ও পুড়িয়ে দেয়। এই ঘটনায় ওসির বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসলে স্থানীয় জনগণ ওসির অপসারণ দাবি করেন। মন্ত্রীর নির্দেশে গতকাল তাকে বদলি করা হয়। গাইবান্ধার পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।