আজকের রাশিফল

আপডেট : ২১ মার্চ ২০১৩, ১৮:২৯
২২ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ৮ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৯ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.১৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা ৪ ও ৯। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন: প্রবাল ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি:দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। আপনি স্বাধীনচেতা ও পরিবর্তনপ্রিয়। চ্যালেঞ্জ গ্রহণ করতে আনন্দ পান। আপনি মেধাবী ও বুদ্ধিমান। বুদ্ধি ও বাক চাতুর্থ দ্বারা আপনি সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন। চিন্তাধারায় আপনি উদার। স্মরণশক্তিও আপনার প্রখর। তবে ঝুঁকি নেওয়ার প্রবণতা আপনাকে অনেক ঝামেলায় জড়িয়ে ফেলতে পারে। দৃঢ়তা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:রকেট বিশেষজ্ঞ ওয়ারনার ভন ব্রাউন, গণিতজ্ঞ লাপ্লাস, ভাস্কর শিল্পী হামিদুজ্জামান, ক্রিকেটার ওয়াসীম বারি, দার্শনিক এডওয়ার্ড কেইড, অভিনেতা ওয়াসীম। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ মন শান্ত রাখার চেষ্টা করুন। কাজকর্মে মন বসানো কঠিন হবে। ধর্মীয় কাজকর্মে অংশ নিন। তাতে মনে কিছুটা শান্তি পাবেন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ অসমাপ্ত কাজ শেষ হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। প্রবাসে শরীর সম্পর্কে সতর্ক থাকুন। অন্যথায় ঝামেলা বৃদ্ধি পাবে। ব্যায়াধিক্য দেখা দিতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ নতুন বিনিয়োগ চিন্তা-ভাবনা করে করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স শুভ নয় । কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ ঠিকাদারদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে বাধার সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য ঘর-সংসারের প্রতি মন দিতে পারবেন না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করবেন। কর্মস্থলে পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কাজকর্মে ভুল হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ কাজকর্মে মন বসানো কঠিন হবে। ফলে সমস্যার সৃষ্টি হতে পারে। সন্তানের কোনো বিষয়ে উদ্বেগ্ন দেখা দিতে পারে। আজ কোনো ভুল সংবাদ পেতে পারেন। প্রবাসীদের জন্য দিনটি শুভ। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ প্রণয় সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। বিয়ে-সাদীর ব্যাপারে নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না। এ ব্যাপারে ধৈর্যের কোনো বিকল্প নেই। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আজ কোনো ঝুঁকি নেবেন না। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রাপ্তিযোগ আছে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ চাকরীজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। অধীনস্থদের সহযোগিতা পাবেন। ব্যয়বৃদ্ধির আশঙ্কা আছে। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ স্বার্থের দ্বন্দ্বে কেউ আজ আপনার বিরুদ্ধে কাজ করতে পারে। আত্মীয় বা বন্ধুর উপর নির্ভর করা ঠিক হবে না। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। নিজের উপর আস্থা হারানো ঠিক হবে না। যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে কিছু অর্থাগম হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। হঠাত্ অসুস্থ হতে পারেন। চক্ষু সংক্রান্ত কোনো ব্যাধি দেখা দিতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ শরীর ভালো নাও যেতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। নিজের কর্তব্য সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।