মসিক নির্বাচনে ৩৩ কাউন্সিলর ও ১১ নারী কাউন্সিলর নির্বাচিত

আপডেট : ০৫ মে ২০১৯, ২৩:৩৪

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ৩৩ জন কাউন্সিলর ও ১১ জন নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আজ রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

নির্বাচিতরা হচ্ছেন- ১নং ওয়ার্ডে আসাদুজ্জামান বাবু, ২নং ওয়ার্ডে গোলাম রফিক দুদু, ৩নং ওয়ার্ডে শরীফুল ইসলাম, ৪নং ওয়ার্ডে মাহবুবুর রহমান দুলাল, ৫নং ওয়ার্ডে নিয়াজ মোর্শেদ, ৬নং ওয়ার্ডে সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৭নং ওয়ার্ডে আসিফ হোসেন, ৮নং ওয়ার্ডে ফারুক হাসান, ৯নং ওয়ার্ডে শীতল সরকার, ১০নং ওয়ার্ডে তাজুল আলম, ১১নং ওয়ার্ডে মো. ফরহাদ আলম, ১২নং ওয়ার্ডে আনিসুর রহমান, ১৩নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ১৪নং ওয়ার্ডে ফজলুল হক, ১৫নং ওয়ার্ডে মাহবুব আলম হেলাল, ১৬নং ওয়ার্ডে আব্দুল মান্নান, ১৭নং  ওয়ার্ডে কামাল খান, ১৮নং ওয়ার্ডে হাবিবুর রহমান হবি, ১৯নং ওয়ার্ডে আব্বাস আলী মণ্ডল, ২০নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ২১নং ওয়ার্ডে মোস্তফা ফারুক, ২২নং ওয়ার্ডে মোস্তাফা কামাল, ২৩নং ওয়ার্ডে সাব্বির ইউনুস, ২৪নং ওয়ার্ডে আমিনুল ইসলাম, ২৫নং ওয়ার্ডে মনোয়ার হোসেন বিল্পব, ২৬নং ওয়ার্ডে শফিকুল ইসলাম, ২৭নং ওয়ার্ডে শামছুল হক লিটন, ২৮নং ওয়ার্ডে কায়ছার জাহাঙ্গীর আকন্দ, ২৯নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩০নং ওয়ার্ডে আবুল বাশার, ৩১নং ওয়ার্ডে আসাদুজ্জামান জামাল, ৩২নং ওয়ার্ডে এমদাদুল হক মণ্ডল, ৩৩নং ওয়ার্ডে শাহজাহান।

সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরা হলেন- সেলিনা আক্তার (১, ২ ও ৩ ওয়ার্ড), শাম্মী আক্তার মিতু (৪, ৫ ও ৬ ওয়ার্ড), হামিদা পারভীন (৭, ৮ ও ৯ ওয়ার্ড), রোকশানা শিরীন (১০, ১১ ও ১২ ওয়ার্ড), রোকেয়া হোসেন (১৩, ১৪ ও ১৫ ওয়ার্ড), রোকশানা পারভীন কাজল (১৬, ১৭ ও ১৮ ওয়ার্ড), শামীমা আক্তার (১৯, ২০ ও ২১ ওয়ার্ড), শাহনাজ বেগম (২২, ২৩ ও ২৪ ওয়ার্ড), আইরীন আক্তার (২৫, ২৬ ও ২৭ ওয়ার্ড), কাওছার জান্নাত (২৮, ২৯ ও ৩০ ওয়ার্ড), ফারজানা ববি (৩১, ৩২ ও ৩৩ ওয়ার্ড)।

ইত্তেফাক/আরকেজি