ইন্টারনেটেও এগিয়ে ভারতীয় ব্যাটিং কিংবদন্তী শচিন টেডুলকার। ইন্টারনেটে তাকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয় বলে জানিয়েছে কম্পিউটার ও সোশ্যাল নেটওয়ার্কিং প্রতিষ্ঠান আইবিএম।
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ভারত। আর এই সিরিজে সবচেয়ে উলে¬খযোগ্য দিক হল—ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স। দুর্দান্ত পারফরমেন্সের তালিকায় সবার উপরেই আছে ভারতীয় স্পিনাররা। তাই তাদের নিয়েই হবার কথা সবচেয়ে বেশি আলোচনা। কিন্তু সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে টেন্ডুলকারকে নিয়েই। সোশ্যাল নেটওয়ার্কিং- আইবিএম পর্যালোচনা করে তেমনটাই দেখা গেল। টেন্ডুলকারের রেকর্ড, ক্যারিয়ার, অবসর পরিকল্পনা নিয়েই সবচেয়ে আলোচনা করেন ভক্তরা। শুধুমাত্র টেন্ডুলকারকে নিয়েই নয়, আলোচনা করা হয় ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, মুরালি বিজয়, রবীন্দ্র জাদেজাকে নিয়েও। তবে আলোচনার হিসাব পর্যবেক্ষণ করে দেখা গেছে, সবার চেয়ে এগিয়ে আছেন টেন্ডুলকারই। সোশাল নেটওয়ার্কিং-এ টেন্ডুলকারকে নিয়ে প্রায় ৫০ শতাংশ আলাপ-আলোচনা হয়ে থাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্টেই সেঞ্চুরি করা শিখর ধাওয়ানকে নিয়ে বিভিন্ন আলোচনা করেন ভক্তরা। - বাসস
