কর্তব্যে অবহেলার কারণে সুন্দরগঞ্জ থানার ওসিকে বদলী

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২২:৪৬
কর্তব্যে অবহেলাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনজুর রহমানকে তাত্ক্ষণিক বদলি করে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ জামায়াত-শিবির ও তাদের সমর্থকরা সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকাসহ বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ , রেলস্টেশন ভাংচুর-অগ্নিসংযোগ করে ৪ পুলিশ সদস্যসহ ৮ জনকে হত্যা করে। ওই ঘটনায় ২৮টি মামলায় ১ হাজার ৩০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/৬০ হাজার জনকে আসামি করা হয়। পরবর্তীতে আসামি গ্রেফতারে ব্যর্থতাসহ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে বিভিন্ন মহল থেকে ওসিকে অপসারণের দাবি ওঠে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বদলির আদেশের সত্যতা স্বীকার করেছেন।