জয়নাল আবেদীন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পেঙ্গুয়ারী গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা গাজী জয়নাল আবেদীন (৭৬) বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।