রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমানের মৃত্যুতে আজ শুক্রবার অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না। একইসাথে রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল শনিবার দোয়া ও মিলাদ মাহফিল এবং রবিবার স্মরণসভা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. জিল্লুর রহমানের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ অনুষ্ঠিত হবে না এবং পরিবহন ব্যবস্থাও বন্ধ থাকবে। ডিনস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরের শুক্রবার (২৯ মার্চ) থেকে ক্লাসসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. জিল্লুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ ীয় মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এছাড়া রবিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ মিলনায়তনে এক শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ওই সভায় যোগদানের সুবিধার্থে রবিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে।
