সিলেটের বিশ্বনাথে জামায়াতে ইসলামীর কর্মী গোলাম রব্বানী পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে রবিবার সিলেট বিভাগে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবে জামায়াত। গতকাল বৃহসপতিবার সিলেট বিভাগের জামায়াতের জেলা আমীর ও সেক্রেটারি জেনারেলদের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে রব্বানী হত্যার প্রতিবাদে আজ শুক্রবার সিলেট মহানগর, জেলা ও উপজেলার মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শুক্রবারের দোয়া মাহফিল ও রবিবারের অর্ধদিবস হরতাল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত নেতারা।
