ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশব্যাপী কর্মসূচি ২৪ মার্চ

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২৩:০৯
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বৃহস্পতিবার এক বিবৃতিতে ২৩ মার্চের পূর্বঘোষিত জেলায় জেলায় মিছিল-সমাবেশের কর্মসূচি স্থগিতের কথা জানিয়েছেন। সরকার ঘোষিত ৩ দিনের জাতীয় শোক দিবস পালনের পর ২৪ মার্চ রবিবার এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। সংগঠনের সকল জেলা শাখাকে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতেও তিনি আহবান জানান। উল্লেখ্য, নাস্তিক ব্লগারদের গ্রেফতার ও ইসলামের অবমাননাকারীদের শাস্তির জন্য আইন পাস এবং সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবিতে সংগঠনের আমীর চরমোনাই পীর সাহেব আহূত ২৯ মার্চের জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে জেলায় জেলায় এ কর্মসূচি পালিত হবে।