এইচএসসি পাসের পর শিক্ষার্থীরা উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। কারণ কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়টি উন্নত ক্যারিয়ারের জন্য নির্বাচন করা যায় সেই ধারণা তারা আগে থেকে পায় না। এরকম শিক্ষার্থীদের ধারণা দেওয়ার জন্য এখানে উল্লে¬খ করা যায়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চারটি বিষয়ের কথা। ১৯৯৫ সালে ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারীর একক প্রচেষ্টায় প্রতিষ্ঠার পর থেকে সুনাম কুড়িয়ে চলেছে বিশ্ববিদ্যালয়টি। বিশেষ করে গত ১৭ বছরে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছেন—ব্যবসায় প্রশাসন, আইন, সমাজ বিজ্ঞান, ইংরেজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি বিভাগ। এ নিয়ে আরও জানতে কথা বলতে পারেন ৯৬১৩৮৬৮, ০১৬১১৩৪৮৩৪৬ এই নম্বরে।
ব্যবসায় প্রশাসন :বর্তমানে ব্যবসায় প্রশাসন বিভাগে প্রায় ১৬০০ ছাত্রছাত্রী অধ্যয়নরত। বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে ৪ বছর মেয়াদি বিবিএ দিবাকালীন ও সান্ধ্যকালীন প্রোগাম, ১ বছর মেয়াদি এমবিএ এবং ২ বছর মেয়াদি ইএমবিএ প্রোগ্রাম চালু রয়েছে এবং ছাত্রছাত্রী ভর্তি চলছে।
ফার্মেসি :এই বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত। ফার্মেসি বিষয়ে অধ্যয়নের জন্য এখানে খরচ ৩ লাখ ৮৫ হাজার টাকা মাত্র।
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং :ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এখানে প্রায় আটটি সুবৃহত্ কম্পিউটার ল্যাব আছে। এ ছাড়া রয়েছে যুগের সাথে তাল মিলিয়ে চলা গতিসম্পন্ন ইন্টারনেট ল্যাব।এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে তিনটি কোর্স চালানো হয়—বিএসসি (অনার্স) ইন সিএসই (দিবা শাখা), বিএসসি (অনার্স) ইন সিএসই (সান্ধ্যকালীন/ডিপ্লে¬ামা) ও এমএসসি ইন সিএসই।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং :এই বিভাগের অধীনে দুটি কোর্স চালানো হয়, বিএসসি (অনার্স) ইন ইইটিই (দিবা শাখা), বিএসসি (অনার্স) ইন ইইটিই (সান্ধ্যকালীন/ডিপ্লে¬ামাশাখা)। এই বিভাগে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট একই সাথে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে সম্যক ধারণা লাভ করে কর্মজীবন শুরু করতে পারে।
আইন বিভাগ :ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদ তাদের প্রতিষ্ঠাকাল থেকেই সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন অনুষদে বর্তমানে যে কোর্সসমূহে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে সেগুলো হলো :চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) দিবা শাখা, চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) সান্ধ্যকালীন শাখা, দুই বছর মেয়াদি এলএলবি (পাস) প্রোগ্রাম, এক বছর মেয়াদি এলএলএম (মাস্টারস) প্রোগ্রাম, দুই বছর মেয়াদি এলএলএম (মাস্টারস) প্রোগ্রাম। এ ছাড়া অত্র বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনে দুই বছর মেয়াদি মাস্টারস অব হিউম্যান রাইটস ল প্রোগ্রাম রয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আরও জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :৬৬ গ্রিনরোড, অথবা বাড়ি-০৪, সড়ক-০১, ব্ল¬ক-এফ, বনানী, ঢাকা। ঢাকার বনানীতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি নিজস্ব ক্রয়কৃত ভবন আছে এ ছাড়াও সাভারের বলিয়ারপূরে প্রায় ৮ একর নিজস্ব জমি আছে। সম্প্রতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার বাড্ডার সাঁতারকুলে এক একরের অধিক জায়গা ক্রয় করেছে এবং বিগত ৭ এপ্রিল ২০১২ তারিখে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু করেছে।
