কালীগঞ্জে ব্র্যাকের অনুদান বিতরণ

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৬:৩৬
লালমনিরহাটের কালীগঞ্জে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় দারিদ্য্র ও ক্ষুধা দূরীকরণ, টেকসই প্রযুক্তির সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব তৈরির লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নের ৭২১ জন সুবিধাভোগী চাষিকে ৩২৫ একর জমিতে উচ্চফলনশীল জাতের শস্য উত্পাদনে আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে। এ কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার কালীগঞ্জ ব্র্যাক অফিসে চলবলা ইউনিয়নের ৯৭ জন চাষিকে চলতি রোরো মৌসুমে ধান চাষে সার, সেচ ও কীটনাশক খরচের জন্য ৮৭ হাজার ২২০ টাকা অনুদান হিসেবে বিতরণ করা হয়। অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দিন মিয়া, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, ব্র্যাকের কর্মসূচি সংগঠক মাহবুবা মাহমুদ, এএফএসপির সিনিয়র ম্যানেজার নূরে আজম প্রমুখ। উপজেলা চেয়ারম্যান ধান চাষের পাশাপাশি চিনাবাদাম, ডাল ও ভুট্টা চাষে কৃষকদের এগিয়ে আসার পরামর্শ দেন।