পীরগঞ্জ উপজেলায় গমে সুষম সার ব্যবহারের উপর বেলারুশিয়ান পটাশ কোম্পানী ও এগ্রিবাংলা কনসালটেন্ট এর উদ্যোগে শনিবার দুপুরে চাপোর গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খামারবাড়ী ঢাকা থেকে আগত উপ-পরিচালক (উপকরণ) পিযূষ কান্তী সরকার, ঠাকুরগাঁও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক বেলায়েত হোসেন, কৃষি অর্থনীতিবিদ শেখ বদিউল আলম, সুষম সার প্রকল্প ব্যবস্থাপক তৈমুর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক বিষ্ণু পদ রায় ও মোকাদ্দেস হায়াত মিলন, চাষী মুক্তারুল ইসলাম প্রমুখ। মাঠ দিবসে প্রধান অতিথি সুষম সারের ব্যবহারের উপকারিতা সম্পর্কে আলোকপাত করেন। এসময় এলাকার কয়েক শতাধিক গম চাষী, কৃষক, কৃষাণী উপস্থিত ছিলেন।
