প্রতি বছর ম্যালেরিয়া জনিত অসুস্থতা এবং মৃত্যুর প্রায় ৯৮ ভাগ সংগঠিত হয় চট্টগ্রাম, কক্সবাজার এবং উত্তরপূর্ব সীমান্ত অঞ্চলে। এর মধ্যে সিলেটের হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, কুড়িগ্রাম জেলায়। তবে সিলেটে ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ৪ হাজার ২০ জন আক্রান্ত হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্টরা জানান। তারা জানান, দেশের ১৩ জেলার ৭০টি উপজেলায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব বেশি।
সম্প্রতি সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম: গণমাধ্যমের সহায়তা শীর্ষক’ এক আলোচনায় সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।
