অঞ্জন’স শহীদ স্মৃতি মহানগরী স্কুল হকির প্রথম সেমিফাইনালে আজ সকাল ১০টায় হকি স্টেডিয়ামে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও নারায়ণগঞ্জ পুলিশ লাইন হাই স্কুল এবং বেলা ১২টায় জিনজিরা পিএম পাইলট হাই স্কুল ও নারায়ণগঞ্জ হাই স্কুল মুখোমুখি হবে।
গতকাল শুক্রবার গ্রুপ পর্যায়ের খেলাগুলো শেষ হয়। ক গ্রুপ থেকে জিনিজিরার পিএম পাইলট উচ্চ বিদ্যালয়, খ গ্রুপ থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়, গ গ্রুপ থেকে নারায়ণগঞ্জের পুলিশ লাইন হাই স্কুল এবং ঘ গ্রুপ থেকে নারায়ণগঞ্জ হাই স্কুল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গতকালের খেলায় পিএম পাইলট স্কুল ৯-০ গোলে জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। আক্তার ২, রবিউল, জনি, অর্ণব, শাকিল, রাহাদ, নাবিল ১টি করে গোল করেন এবং অন্যটি আত্মঘাতি গোল। জেলা পুলিশ লাইন হাই স্কুল ১২-১ গোলে নাহার একাডেমীকে হারিয়েছে। সাগর হ্যাটট্রিকসহ চারটি কাশেম ৩, হূদয় ২, সম্রাট, শরিফুল, হাবিবুর এবং নাহার একাডেমির রাকিব গোল করেন। টাইব্রেকারে নারায়গঞ্জ হাই স্কুল ১-০ গোলে রায়ের বাজার হাই স্কুলকে হারায়। ফাহিম হোসেন গোল করে।
