শোক সংবাদ

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২২:০০
রজি ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হাসপাতাল পাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম রফিকুল ইসলামের স্ত্রী উপজেলা পরিবার পরিকল্পনার মাঠ কর্মকর্তা রজি ইসলাম (৬০) গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। গোলাম মাওলা চৌধুরী ঢাকা ওয়াসার উপ-সচিব গোলাম মাওলা চৌধুরী (৬০) গত বৃহস্পতিবার সকালে ঢাকায় নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তাকে গত বৃহস্পতিবার বিকালে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়।