মৃত্যুবার্ষিকী

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২২:০১
মনীন্দ্রনাথ চক্রবর্তী সাংবাদিক নির্মল চক্রবর্তীর পিতা মনীন্দ্রনাথ চক্রবর্তীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মানিকগঞ্জ জেলার পুখুরিয়া গ্রামের বাড়িতে ৫ দিনব্যাপী এক ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ অনুষ্ঠানে ভক্ত, শিষ্য ও আত্মীয়-স্বজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। রফিক উদ্দিন ভুঁইয়া ময়মনসিংহের জননেতা, সংগ্রামী ও বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ (বাকশাল) সরকার মনোনীত প্রাক্তন গভর্নর মরহুম রফিক উদ্দিন ভুঁইয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রফিক উদ্দিন ভুঁইয়া স্মৃতি সমাজ কল্যাণ সংসদ ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তায় অবস্থিত প্রেসক্লাব মিলনায়তনে আজ এক আলোচনা সভা ও জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। রফিক উদ্দিন ভুঁইয়া আনন্দ মোহন কলেজে ছাত্রাবস্থায় ভাষা আন্দোলনে জড়িয়ে পড়ে কারাভোগ করেন। ছিদ্দিক উল্ল্যাহ ভূঁইয়া দৈনিক গণজাগরণের সম্পাদক অধ্যাপক দীন মোহাম্মদ ভূঁইয়ার পিতা মরহুম ছিদ্দিক উল্ল্যাহ ভূঁইয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ নোয়াখালী জেলার চাটখিলের অমরপুর গ্রামে মরহুমের বাসভবনে কোরআনখানি, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। মরহুমের সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।