গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ১৭:৩৪
বেলুনে করে আকাশে ওড়ার পর সেই বেলুন থেকেই প্যারাসুটের সাহায্যে লাফিয়ে পড়ে গিনেজ বুকে নাম লেখানোর কৃতিত্ব অর্জন করেন স্কাইডাইভ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বেলুন ভ্রমণে বের হওয়া ৪০ জন অংশগ্রহণকারী। মাত্র কিছুদিন আগে পর্যটকদের বেলুন ভ্রমণ ও স্কাইডাইভিংয়ের সুযোগ করে দেওয়া দুবাই ভিত্তিক এই প্রতিষ্ঠানটির উদ্যোগে সবচেয়ে বেশি মানুষের কোনো বেলুন থেকে প্যারাসুটের সাহায্যে লাফিয়ে পড়ার রেকর্ডটি স্থাপিত হয়। শুধু তাই নয় এই রেকর্ড গড়ার পথে মাত্র তিন সেকেন্ডের ব্যবধানে ২৫ জন অংশগ্রহণকারী প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়ার মাধ্যমে একসাথে সবচেয়ে বেশি মানুষের বেলুন থেকে লাফ দেওয়ার রেকর্ডটিও স্থাপিত হয়।