জোকস

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ১৭:৩৪
 সর্দারজি বহু সাধ-সাধনা করে এসেছে ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখতে। কিন্তু খেলা শেষ হয়ে যাওয়ার পরও সর্দারজিকে অনেকক্ষণ ধরে স্টেডিয়ামে বসে থাকতে দেখে এক নিরাপত্তাকর্মী বললেন, ‘কী ভাই, ম্যাচ তো অনেক আগেই শেষ হয়েছে। আপনি খালি খালি স্টেডিয়ামে বসে আছেন কেন?’ সর্দারজি উত্তরে বললেন, ‘আমি তো খেলার হাইলাইটস দেখতে বসে আছি।’  এক ব্যাটসম্যানকে কোনো বোলারই আউট করতে পারছিল না। এ অবস্থায় অধিনায়ক বল তুলে দিলেন এক তরুণ বোলারের হাতে— বোলার :চিন্তা করবেন না। আমি এই ব্যাটসম্যানের দুর্বলতা কোথায়, জানি। তরুণ বোলারের প্রথম তিন বলেই ছক্কা হাঁকাল ব্যাটসম্যান। অধিনায়ক :হুম্ম! ওর যে ‘ছক্কা’র প্রতি দুর্বলতা আছে, তুমি তাহলে আগেই জানতে!  প্রবীণ ক্রিকেটার বলছে এক নবীন ক্রিকেটারকে, ‘জানো, আমি যখন খেলতাম, তখন প্রতি ম্যাচেই স্কোরবোর্ডে আমার নামের পাশে ১০০ কিংবা তারও বেশি রান থাকত।’ নবীন ক্রিকেটার :জানি। এবং এ-ও জানি, আপনি ছিলেন একজন বোলার!