শেরেবাংলা নগর থানার অন্তর্গত আগারগাঁও-তালতলা বাজার সংলগ্ন মেইন রোডে জনসাধারণের রাস্তা পারাপারে খবুই অসুবিধা হচ্ছে। রাস্তা পার হওয়ার জন্য দীর্ঘ সময় লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। গাড়িগুলো দ্রুতগতিতে চলাচলের কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ফলে অকালে অনেকের জীবন ঝরে যাচ্ছে। কেউ পঙ্গুত্বের মত অসহায় জীবন-যাপন করছে। এমনকি পঙ্গু হওয়ার পর মৃত্যুবরণ করছে। তাই স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ জনসাধারণের রাস্তা পারাপারের সুবিধার্থে আগারগাঁও-তালতলা বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে একটি ট্রাফিক সিগন্যাল দেয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।
মো. মজনু মৃধা, নারিশা খালপাড়, দোহার, ঢাকা
